হবিগঞ্জ শহরে হেলে পড়েছে ৪তলা দালান

আপডেট : ১১ জুন ২০১৩, ২১:০৮
হবিগঞ্জ শহরে চারতলা একটি ভবন হেলে পড়েছে। শহরের মহিলা কলেজ রোড এলাকার অলি নিবাস নামের এ ভবনটি গত কয়েকদিনে পূর্বদিকে কিছুটা হেলে পড়ে। বিষয়টি আশপাশের বাসিন্দারা সোমবার হবিগঞ্জ পৌরসভার মেয়রকে অবহিত করেছে। পার্শ্ববর্তী বাড়ির মালিক রফিক মিয়া লিখিত অভিযোগে জানান, অলি নিবাসের মালিক অলিউর রহমান পুকুর ভরাট করে পাইলিং না করেই চারতলা দালান নির্মাণ করেছেন। যেকোন সময় দালানটি ভেঙ্গে পড়তে পারে বলে তাদের আশঙ্কা।