পরীক্ষা দিতে পারলো না মোবাশ্বেরা

আপডেট : ১১ জুন ২০১৩, ২১:০৯
ফাজিল দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিতে পারলো না উপজেলার হদুয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী মোবাশ্বেরা। গত রোববারে অনুষ্ঠিত ইংরেজী পরীক্ষায় অংশ নেয়ার জন্য তাকে প্রশ্ন ও খাতা দেয়ার পরও প্রবেশপত্র না থাকায় তাকে হল থেকে বের করে দেয়া হয়। মোবাশ্বেরা জানান, মাদ্রাসার প্রভাষক হাবিবুর রহমান ও করনিক আঃ ছালামের কাছে দেড় হাজার টাকা দিয়ে ফরম পূরণ করেছিল। তারা বলেছিল টাকার রশিদ ও প্রবেশপত্র পরীক্ষার হলে দেয়া হবে। এ ব্যাপারে ওই মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা হোসাইন আহম্মেদ বলেন, ওই ছাত্রীটি ফরম পূরণ করেনি।