সিলেট, রাজশাহী এবং খুলনার পর আজ বুধবার বরিশালে অনুষ্ঠিত হচ্ছে বিসিসি’র সংলাপ। বিবিসি আয়োজিত এ নির্বাচনী সংলাপ নগরীর শেরে বাংলা মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে রাত ৮টা ৫০ মিনিটে অনুষ্ঠিত হবে। সংলাপে ৩ মেয়র প্রার্থী অংশগ্রহণের কথা রয়েছে।
আগামী ১৫ জুন ৪টি সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে বিবিসি বাংলা এবং বিবিসি মিডিয়া এ্যাকশন যৌথভাবে এ নির্বাচনী সংলাপের আয়োজন করছে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সমপ্রচার করবে।
‘ইসলামী আন্দোলন কাউকে
সমর্থন দেয়নি’
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বিভিন্ন মেয়র প্রার্থীকে ইসলামী আন্দোলন সমর্থন দিয়েছে বলে পত্র-পত্রিকায় প্রকাশিত সঠিক নয় বলে সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার ইসলামী আন্দোলনের মহানগর শাখার সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
