যে ব্যক্তি জলযান বা জাহাজের স্ট্রাকচার নতুন ডিজাইন ও ডিজাইন ডেভলপমেন্ট, নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার সঙ্গে সম্পৃক্ত তাকে শিপ-বিল্ডিং ইঞ্জিনিয়ার বলে।
শিপ-বিল্ডিং :শিপ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচারস। কারণ এটি হচ্ছে নির্মাণ শিল্পের সবচেয়ে বড় ও স্বয়ংসম্পূর্ণ এবং চলমান স্ট্রাকচার। শিপ এবং বোর্ডই হচ্ছে জলপথের একমাত্র বাহন। নিত্য নতুন ডিজাইন, শিপ আপগ্রেড ও মেরামতের কাজই হচ্ছে একজন শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারের কাজ। শিপ-বিল্ডিংয়ের কাজ কে সাধারণত সাত ভাগে ভাগ করা যায়। ডিজাইন, কনস্ট্রাকশন, প্লেনিং, ওয়ার্কপ্রিয়র টু কিল লায়িং, শিপ ইরেকশন, লঞ্চিং, ফাইনাল আউটফিটিং, সি-ট্রায়ার। সকল ধাপে জাহাজের ডিজাইন ইভোলুয়েশন এবং ক্যালকুলেশন করা, কনভারশন রিভল্ডিং, মর্ডানাইজেশন এবং জাহাজ রিপেয়ারিং ও শিপ বিল্ডিংয়ের আওতাভুক্ত।
ক্যারিয়ার :কোর্স কমপ্লিট করার পর শিপ কন্সট্রাকশন ফিল্ডের Production, Planning, Quality Control-এর যেকোনো সেকশনে কাজ করতে পারবে। শিপ বিল্ডিং ইন্ড্রাস্ট্রিতে কাজের ধরনের উপর বেতন নির্ধারিত হয়ে থাকে। যারা তৈলাক্ত ও ভিজা জায়গায় কাজ স্বভাবতই উচ্চ বেতনের চাকরি হয়।
কেমন হবেন একজন জাহাজ নির্মাণ প্রকৌশলী : শিপ তৈরি বা রিপেয়ারিংয়ের সময় যদি কোনো ত্রুটি থাকে তবে জাহাজে অবস্থিত জানমাল কখনোই নিরাপদে গন্তব্যে পৌঁছাবে না। তাই একজন শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারকে দক্ষ, জ্ঞানী ও বিচক্ষণ হতে হবে।
মেজর বিষয় কী জেনে নিবেন ঃ ছাত্র-ছাত্রীরা কোন বিষয় মেজর নিয়ে পড়বে তা নিয়ে সব সময়ই কনফিউশনে থাকে। এটার প্রধান কারণ হচ্ছে কোনটাকে মেজর নিলে সে সহজে ভালো করতে পারবে এবং তার সাথে ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে তথ্যের অভাব।
যখন আপনি মেজর নিবেন তার সাথে আপনার ইচ্ছা, ব্যক্তিত্ব, মূল্য মিল আছে কি না অত্যন্ত দক্ষতার সাথে বিবেচনা করতে হবে।
ভর্তির যোগ্যতা ঃ এস এস সি সমমানের পরীক্ষায় নূন্যতম জিপিএ ২.৫ প্রাপ্ত যেকোনো গ্রুপ থেকে যেকোনো সালে পাশ ছাত্র-ছাত্রীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে।
কি পড়ানো হবে ঃ বেসিক নলেজ অব শিপ, স্ট্রাকচারাল রিকোয়ারমেন্ট, বেসিক অব রেজিস্ট্রান্স, প্রোপলশন, শিপ সেমাশন, সি-ফিশিং, শিপ ড্রয়িং এবং ক্যালকুলেশন, শিপ কন্সট্রাকশন এবং ইঞ্জিনিয়ারিং, মেশিনারি ও সিস্টেম লে আউট, ম্যানুফেকচারিং প্লন্টস, শিপ ওয়ার্কশপ, শিপ মেটাল এবং মেটাল ফরমিং, শিপ ডিজাইন, শিপ কন্সট্রাকশন অ্যান্ড ফিটিংস, শিপ অক্সিলারি সিস্টেম অ্যান্ড মেশিনারি, ইলেকট্রিক মেশিনারি, শিপ সেফটি অ্যান্ড ফায়ার ফাইটিং, শিপ স্টিয়ারিং অ্যান্ড রাডার, শিপ স্টিয়ারিং অ্যান্ড পাম্পিং, মেরিন ইঞ্জিনস্, মেরিটাইন্স ল।
যোগাযোগ :ন্যাশনাল প্রফেসনাল ইন্সটিটিউট(এনপিই), ওয়্যারলেস, মহাখালী ঢাকা। ফোন :০১৬৭৮৬৬৬৬২৩, ৯৮৪০৩১৪।
