এসব দেখার কি কেউ নেই?

আপডেট : ১২ জুন ২০১৩, ২১:৩৮
অফিস সময়ে দেখা যায় বিশেষ কিছু স্থান থেকে গাড়ির জন্য মানুষ তীর্থের কাকের মতো দাঁড়িয়ে আছে। যেমেন রামপুরা, বনশ্রী, খিলগাঁও, আমতলা, রামপুরা ব্রিজ বা মতিঝিল শাপলা চত্বর এলাকা। এসব এলাকা থেকে আপ-ডাউনে দু-তিনটি বিআরটিসি বাস চালু করলে সমস্যাটি অনেকাংশে লাঘব হবে। শোনা যায় এসব এলাকা থেকে বিআরটিসি বাস চলাচলে একটা শ্রেণী বাধা প্রদান করে, যারা এসব এলাকায় চলাচলরত অন্যান্য বাহনের মালিক। দেশের অন্যান্য জায়গা যেমন কুমিল্লার মতো ফেনী থেকেও বিআরটিসি বাস চালু করার কথা ছিল। জেলার বিভিন্ন উপজেলা থেকে ঢাকাগামী বিভিন্ন পরিবহন বন্ধ হয়ে যাওয়াতে এসব এলাকার লোকদের বিশেষ করে ঈদ কোরবানিতে চরম ভোগান্তির শিকার হতে হয়। অথচ সরকারি সংস্থাগুলো যেমন বিআরটিসি, রেলওয়ে ও বিআইডব্লিউটিএ কে ইচ্ছে করে দুর্বল করে রাখা হয়েছে। যেমন টেলিটক কোম্পানি সরকারি সমস্ত সুযোগ-সুবিধা পাওয়ার পরও নেটওয়ার্কে খুবই ডিস্টার্ব করে অথচ অন্য বেসরকারি অপারেটরা উন্নতি করছে দ্রুত। থ্রিজির মতো সাময়িক অ্যান্টবায়োটিক দিয়ে কি চিরস্থায়ী সমাধান বা উন্নয়ন সম্ভব? তাই সরকারি প্রতিষ্ঠানের আরো বেশি তত্পর হওয়া উচিত। দেশের নাগরিক হিসেবে এ বিষয়গুলো ভেবে দেখা আমাদের নাগরিক দায়িত্ব। তাছাড়া আজ পর্যন্ত ভাড়াটিয়াদের সম্পর্কে কোনো সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা হয়নি। এসব দেখার কি কেউ নেই? এমদাদুল ইসলাম, বনশ্রী, রামপুরা, ঢাকা ১২১৯