বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী এবং কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনের সাংসদ জাসদ সভাপতি ও ভেড়ামারা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি হাসানুল হক ইনুর রাজধানী ঢাকার দারুস সালাম রোডস্থ বাসভবনে বোমা হামলার প্রতিবাদে ভেড়ামারা কলেজের শিক্ষক- শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে ভেড়ামারা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। ভেড়ামারা কলেজের অধ্যক্ষ শামসুল বারীর নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আজিজুল হক, বাংলা বিভাগের প্রধান অধ্যাপক আব্দুল গফুর, অধ্যাপক গোলাম মোস্তফা, অধ্যাপক কামরুজ্জামান, অধ্যাপক আব্দুস সামাদ, অধ্যাপক খলিলউল্ল¬াহ, অধ্যাপক মনোয়ার হোসেন, প্রভাষক আয়ুব আলী, প্রভাষক শফিকুল ইসলাম, প্রভাষক আলী হোসেন, প্রভাষক গোলাম ফিরোজ, প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, প্রভাষক মাহফুজ আলম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বোমা হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।
