পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীরের নেতৃত্বে বুধবার দুইটি শিল্প প্রতিষ্ঠানের মালিক/প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তরে তলব করে শুনানি শেষে পরিবেশগত ক্ষতিসাধনের জন্য ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ ছাড়া ও ইটিপি বন্ধ রেখে কারখানার উত্পাদন কার্যক্রম পরিচালনা করে পরিবেশগত ক্ষতিসাধনের জন্য গাজীপুরে অবস্থিত জারা কম্পোজিট টেক্সটাইল লি.-কে ৫ লাখ টাকা এবং পরিবেশগত ছাড়পত্র ছাড়া ও ইটিপি নির্মাণাধীন অবস্থায় রেখে কারখানার উত্পাদন কার্যক্রম পরিচালনার মাধ্যমে কারখানা সৃষ্ট অপরিশোধিত তরল বর্জ্য তুরাগ নদে নির্গমন করে পরিবেশগত ক্ষতিসাধনের জন্য একই এলাকার এমা সিনটেক্স লি.-কে ৫.৯৪ লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন গ্রহণের নির্দেশ দেয়া হয়। শুনানিতে অংশগ্রহণকারী বর্ণিত প্রতিষ্ঠান-সমূহের পক্ষে উপস্থিত মালিক/ প্রতিনিধিরা তাদের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।—প্রেস বিজ্ঞপ্তি
