নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে অধ্যাপক আমিন ইউ সরকার গত মঙ্গলবার যোগদান করেছেন। তিনি ১৯৯৭ ও ১৯৯৯ সালে তাসখান ষ্টেট ইকোনোমিকস ইউনিভার্সিটিতে ফুলব্রাইট স্কলারশিপ লাভ করেন। এছাড়া ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে অর্থনীতি বিষয়ে ১৯৮৩ সালে মাস্টার ডিগ্রি এবং ১৯৮৮ সালে রিসোর্স ইকোনোমিকস বিষয়ে পিএইচডি লাভ করেন। এ বিশ্ববিদ্যালয় থেকে তিনি সেরা শিক্ষকের মর্যাদা পান। তিনি বিভিন্ন একাডেমিক প্রকাশনার সম্পাদকীয় বোর্ডে ব্যাপক কাজ করেন। -প্রেস বিজ্ঞপ্তি
