রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১২ জুন ২০১৩, ২২:৩৩
আবু হাশেম রায়গঞ্জ পৌর এলাকার রণতিথা গ্রামের মুক্তিযোদ্ধা আবু হাশেম (৮০) গত মঙ্গলবার বগুড়ার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা শেষে পৌর কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।