নবগঠিত আড়াইহাজার উপজেলার ২ টি পৌর এলাকা এখন প্রার্থীদের পদচারণায় মুখরিত। গত রবিবার ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। মনোনয়ন পত্র জমা দিতে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা সকাল থেকেই ভিড় জমিয়েছেন নির্বাচন অফিসে। বদলে গেছে হাটবাজারের চিরচেনা দৃশ্যপট। সবার মুখে একটাই কথা কে হচ্ছেন পৌর মেয়র ? দুটি পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৮জন প্রার্থী। ওয়ার্ড কাউন্সিলর পদে লড়ছেন মোট ১৩২ জন। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় এতদিন নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল এ দুটি পৌরবাসীকে। গত এক বছর ধরে সম্ভাব্য প্রার্থীদের প্রচার প্রচারনা চলে আসছিল। আড়াইহাজার সদর ও গোপালদী পৌরসভায় ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে থাকায় বেকায়দায় পড়েছেন দলীয় হাইকমান্ড। বুধবার দিনব্যাপী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গোপালদী পৌর মেয়র প্রার্থী আলহাজ্ব আঃ হালিম শিকদার নির্বাচনে এলাকা জালাকান্দি, সোনা কান্দা, কলা্গাছিয়া ও মোল্লার চর এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। তার সাথে দলীয় নেতা কর্মীসহ শত শত সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উপজেলা ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলামও গোপালদী এলাকা গণসংযোগ করেন।
আড়াইহাজার পৌর নির্বাচনে প্রভাবশালী প্রার্থী আলহাজ্ব সুন্দর আলী বিভিন্ন এলাকায় গণ সংযোগ করেন। এর মধ্যে তিনি জনপ্রিয়তায় একধাপ এগিয়ে রয়েছেন। সুন্দর আলী নির্বাচিত হলে আধুনিক পৌর সভা গড়বেন বলে তিনি প্রার্থীদের ওয়াদা দিচ্ছেন। প্রসঙ্গত ১৭ জুন প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন, প্রতীক বরাদ্ধ দেওয়া হবে ১৮ জুনএবং নির্বাচন অনুষ্ঠিত হবে ৬ জুলাই।
