মনোহরদী উপজেলার ৫৯ নং নারান্দী-দিঘাকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তিনটি কক্ষের ছাদের পাঁচটি ভিম সমপূর্ণ ভেঙে মেঝেতে পড়ে গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট থেকে জানা যায় গৃষ্মকালীন ছুটির পর গত চার জুন বিদ্যালয় খোলে পাঠদান শুরু হয়। ওই দিন রাতে বিদ্যালয়ের একটি কক্ষের দুটি ভিম ভেঙে পরে। পরের দিন অপর দুটি কক্ষের আরো তিনটি ভিম ভেঙে পরে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ আলী সহকারী শিক্ষক সহ স্থানীয় লোকজনদের নিযে ঘটনাটি উপজেলা শিক্ষা অফিসারকে জানায়। উপজেলা শিক্ষা অফিসার বিদ্যালয়টি পরিদর্শন করে ঝুকি পূর্ণ ঘোষনা করেন। পরে বিদ্যালয়টির ধসেপরা কক্ষ গুলোতে তালা ঝুলিয়ে দেয়া হয়। শিক্ষার্থীদের বর্তমানে দুই শিপ্টে পার্শ্ববর্তি একটি পাঠাগারে পাঠদান কর্যক্রম চালানো হচ্ছে। দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি ঝুকি পূর্ণ হলেও কতৃপক্ষের এব্যপারে নজর ছিলনা। এ ব্যাপারে উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার জানন, বিদ্যালয়টি পুণঃ নির্মানের জন্য উপজেলা প্রকৌশলী অফিস দ্রুত ব্যবস্থা গ্রহণ করছে।
