কয়রায় শিশু শ্রম প্রতিরোধ দিবস উদযাপন

আপডেট : ১৩ জুন ২০১৩, ২১:৩৭
কয়রা উপজেলা শিশু অধিকার সংরক্ষণ ফোরাম ও প্রদীপন এন এস এ জাগরণ প্রকল্পের উদ্যোগে সেভ দ্যা চিল্ড্রেন-এর সহযোগিতায় বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে গতকাল বুধবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হাসান। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাসিমা আলম , উপজেলা শিক্ষা অফিসার মো. আকবার হোসেন, শিশু অধিকার সংরক্ষণ ফোরামের সভাপতি অধ্যাপক আ ব ম আব্দুল মালেক প্রমুখ।