সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৩ জুন ২০১৩, ২১:৩৮
বৃক্ষরোপণে বাকৃবি অধ্যাপকের মতবিনিময় বাকৃবি (ময়মনসিংহ) সংবাদদাতা\ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্যানতত্ত্ব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বাকৃবি জার্মপ্লাজম সেন্টারের পরিচালক অধ্যাপক ড. এম. এ. রহিম বৃক্ষ গবেষণা, সংরক্ষণ ও উদ্ভাবনে বিশেষ অবদানের জন্য এ বছর বৃক্ষরোপণে ‘প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার’ পাওয়া উপলক্ষে বুধবার উদ্যানতত্ত্ব বিভাগে সাংবাদিকদের সাথে মতবিনিময় হয়েছে। রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত হবিগঞ্জের ১২ পরিবারে সহায়তা হবিগঞ্জ প্রতিনিধি \ রানা প্লাজা ধসে হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলার আহত ও নিহত ১২ শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে নাট্য সংগঠন প্রাচ্যনাট ও লন্ডনস্থ বার্মিংহাম গণজাগরণ মঞ্চ। পদক্ষেপ গণপাঠাগার চুনারুঘাট ও প্রাকৃতজন হবিগঞ্জের সহযোগিতায় বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উল্লেখিত পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। বৃন্দাবন সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। নাসিরনগরে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ নাসিরনগরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত সিদ্দিক মিয়া(৪৫) নামের এক কৃষক বুধবার সকালে মারা গেছেন। পুলিশ লাশ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো. আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। গণেশপুর ইউপি’র বাজেট সভা মান্দা (নওগাঁ) থেকে সংবাদদাতা \ মান্দার গণেশপুর ইউপি’র উন্মুক্ত বাজেট সভা গতকাল বৃহস্পতিবার ইউপি’র হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউপি’র চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামাণিক। সভায় ২০১৩-২০১৪ অর্থ বছরের সম্ভাব্য ৩৩,৪৩,৩৬০ টাকার আয় ও ৩২,৫৮,৩৬০ টাকা ব্যয় সম্বলিত বাজেট পেশ করেন ইউপি সচিব জাহিদুল ইসলাম। বিশ্বনাথ প্রেসক্লাবের কমিটি গঠন বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা \ বিশ্বনাথ প্রেসক্লাবের বার্ষিক সভা মঙ্গলবার কলেজ রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তজম্মুল আলী রাজু’র পরিচালনায়। সভায় সর্বসম্মতিক্রমে মিজানুর রহমান মিজানকে সভাপতি (কলামিস্ট) ও দৈনিক ইত্তেফাক বিশ্বনাথ সংবাদদাতা তজম্মুল আলী রাজুকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়। রামুতে বাজেট বিষয়ক সভা (কক্সবাজার) সংবাদদাতা \ ‘সবার জন্য বাজেট, সবাই মিলে বাজেট’ এ প্রতিপাদ্যে রামু উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাজেট আন্দোলন কক্সবাজার জেলার আহবায়ক প্রফেসর মোশতাক আহমদ। সভায় বক্তব্য রাখেন, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নী, ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, সহকারী কমিশনার ভূমি মো. আবুল কালাম, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুপ্ত ভূষণ বড়ুয়া, মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ প্রমুখ। শিবালয়ে উথলী ইউপি’র বাজেট ঘোষণা শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা \ শিবালয় উপজেলা উথলী ইউনিয়নের ২০১৩-’১৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট বুধবার ঘোষণা করা হয়। ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমানের সভাপতিত্বে সচিব হাবিল উদ্দিন এ বাজেট ঘোষণা করেন। মোরেলগঞ্জে জাতীয় শ্রমিক লীগ কমিটি গঠন মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা \ জেলার মোরেলগঞ্জ পৌরসভাধীন জাতীয় শ্রমিক লীগ ৪ নং ওয়ার্ড গঠন করা হয়েছে। মিলন শেখকে সভাপতি ও জাহিদুল ইসলাম জনিকে সাধারণ সম্পাদক করে ৪৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হল, সহ-সভাপতি ফরিদ ফরাজি, মেহেদী হাসান রনি, মতিয়ার শেখ, শাহজাহান আকন, নাসির শেখ, যুগ্ম সম্পাদক আজিজুল শরীফ, সাংগঠনিক সম্পাদক ডালিম শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাদ পাহলান, দপ্তর সম্পাদক মিজান শেখ, অর্থ বিষয়ক সম্পাদক মধু আকন। পতনঊষার ইউপির বাজেট ঘোষণা কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা \ কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের ২০১৩-২০১৪ সালের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। কুমিল্লায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মশালা কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মশালা বুধবার কুমেক হাসপাতালের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন এবং এই সমস্যা নিরসনকল্পে সচেতনতা সৃষ্টি ও নিয়ন্ত্রণে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কুমেক হাসপাতালের পরিচালক ডা. হাবিব আবদুল্লাহ সোহেলের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ও জাতীয় দুর্যোগ স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের ন্যাশনাল কনসালটেন্ট ডা. কাজী শাহাদাত হোসেন। সাতক্ষীরায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরা পৌর অডিটোরিয়ামে বুধবার সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে ২০১৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সাতক্ষীরা কমার্স কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক শেখ হামিম হাসান। উপস্থিত ছিলেন, পৌর মেয়র আলহাজ্ব এম এম জলিল, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কিশোরী মোহন, প্রফেসর আব্দুল ওয়াদুদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী প্রমুখ। গফরগাঁওয়ে খুনীদের শাস্তির দাবিতে মানববন্ধন গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের গফরগাঁওয়ে পৌর যুবলীগ নেতা হাবি আহম্মেদ ও সাইদুল ইসলামের খুনীদের গ্রেফতার এবং উপজেলায় মাদক বিক্রি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে শান্তিপ্রিয় নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। গতকাল বৃহস্পতিবার গফরগাঁও প্রেসক্লাবের সামনে ১ ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি চলাকালে সংহতি প্রকাশ করে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আবুল হাশেম, পৌর মেয়র অ্যাডভোকেট কায়সার আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মফিজুল হক মতি, আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান প্রমুখ। কিশোরগঞ্জে নারী উদ্যোগ কেন্দ্রের প্রশিক্ষণ কিশোরগঞ্জ প্রতিনিধি \ বেসরকারি উন্নয়ন সংস্থা প্ল্যান বাংলাদেশের সহযোগিতায় নারী উদ্যোগ কেন্দ্রের (নউক) গার্ল পাওয়ার প্রোজেক্টের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজ মিলনায়তনে ছাত্রীদের অংশগ্রহণে জীবন দক্ষতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মোবারক সুলতানা। আলোচনা করেন প্রোজেক্টের মাস্টার ট্রেইনার আসমা আক্তার বিনু, টেকনিক্যাল অফিসার এফ এম সাইদুর রহমান, অধ্যাপক শরীফ আহমেদ সাদী প্রমুখ। ফরিদপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু ফরিদপুর প্রতিনিধি \ ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় অম্বিকা মেমোরিয়াল হলে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। বৃহস্পতিবার জেলা প্রশাসক মইন উদ্দিন আহ্মদ এই মেলার উদ্বোধন করেন। মেলায় সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান মিলে মোট ২২টি স্টল স্থান পেয়েছে। মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিনা মাসুদ উজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মইন উদ্দিন আহ্মদ। আদমদীঘিতে ৬ জনের জেল-জরিমানা আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মনজুর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের দায়ে ও জুয়া খেলার অপরাধে ৬ জনকে জেল ও জরিমানা করেন। পুলিশ জানান, জুয়া খেলার অপরাধে আদমদীঘির মিতইল গ্রামের পিন্টু কুমার রায় (২৩). আব্দুর রাজ্জাক (৩৯), স্বপন বর্মণ (৩৭), কুষ্টচন্দ্র বর্মণ (৪৫) ও সীমান্ত চন্দ্র বর্মণকে (৩০) ৫শ টাকা করে জরিমানা এবং মাদক সেবনের দায়ে কাঞ্চনপুর উত্তর পাড়ার মফিজ উদ্দিন সরকারের পুত্র নাজির উদ্দিন সরকার ওরফে লাল্টুকে (৫৫) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। কসবায় ব্রজগোপাল গোস্বামীর আবির্ভাব তিথি কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার কসবা শ্রী শ্রী গোবিন্দ জিউর কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে গুরুদেব শ্রী শ্রী ব্রজগোপাল (বাবুল) গোস্বামীর ৫২তম আবির্ভাবতিথি ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়। অনুষ্ঠানে পূজা-অর্চনাদি পরিচালনা করেন মন্দিরের পূজারী শ্রী অমর চক্রবর্তী ও শ্রী উত্তম চক্রবর্তী। গুরুদেবের আবির্ভাবতিথি উদযাপন উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ২ দিনব্যাপী শ্রীমদ্ভাগবত পাঠ করেন নরসিন্দির শ্রী শংকর গোসাই। গাজীপুরে দুই শিল্প প্রতিষ্ঠানকে জরিমানা গাজীপুর প্রতিনিধি \ গাজীপুরে পরিবেশ দূষণের দায়ে বুধবার দুইটি শিল্প প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এর মধ্যে গাজীপুর সদর উপজেলার কাশিমপুর সুরাবাড়ি এলাকায় অবস্থিত জারা কম্পোজিট টেক্সটাইল লিমিটেডকে ৫ লাখ টাকা এবং কাশিমপুর দক্ষিণ জরুন এলাকায় অবস্থিত এমা সিনটেক্স লিমিটেডকে ৫ লাখ ৯৪ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীরের নেতৃত্বে এ দুইটি শিল্প প্রতিষ্ঠানের মালিক/প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর ঢাকায় তলব করে শুনানি গ্রহণান্তে জরিমানা করা হয়। সেনবাগে এক রাতে চার ঘরে ডাকাতি সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের কাজিরখিল ও ধর্মপুর গ্রামের দুই বাড়িতে চার প্রবাসীর ঘরে গত বুধবার রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। এ সময় সশস্ত্র ডাকাতরা বসতঘরগুলোর কলাপসিবল গেট ও দরজা ভেঙ্গে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মূল্যবান মালামালসহ ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় নুরের ছাফা (৩৫) ও খুশি বেগম (১২) নামের দুইজন মারাত্মক আহত হয়। তাদের নোয়াখালীর প্রাইম হাসপাতালে ভর্তি করা হয়েছে।