সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় হতাহতদের সহায়তার জন্য বিশেষ মেলার আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দের স্ত্রীদের সংগঠন ফরেন অফিস ওয়াইভস এসোসিয়েশনের (এফওডব্লিউএ)। আজ শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বিশেষ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় বিক্রি হওয়া পণ্যের অর্থ রানা প্লাজা ধসের ঘটনায় হতাহতদের কল্যাণে দান করা হবে। সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এ মেলা চলবে। মেলায় বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রির পাশাপাশি আকর্ষণীয় উপহারের জন্য র্যাফেল ড্র’র আয়োজন করা হবে।
