চট্টগ্রামে বিলবোর্ড উচ্ছেদে বাধা দেয়ায় জিডি

আপডেট : ১৩ জুন ২০১৩, ২৩:০৯
নগরীর জিইসি মোড়ে অবৈধ বিলবোর্ড উচ্ছেদকালে বাধা দেয়া ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গাড়ি ভাংচুরের ঘটনায় থানায় জিডি হয়েছে। বুধবার গভীর রাতে নগরীর খুলশি থানায় জিডি করেন কর্পোরেশনের রাজস্ব বিভাগের প্রধান পরিদর্শক (বিজ্ঞাপন ও প্রমোদ কর) আবুল মনসুর। কর্পোরেশনের সচিব মো. শামসুদ্দোহা বৃহস্পতিবার এ তথ্য জানান। বুধবার দুপুরে জিইসি মোড়ে কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করতে গেলে সন্ত্রাসীরা বাধা দেয়। এ সময় তারা কর্পোরেশনের চারটি গাড়ি ভাংচুর ছাড়াও শ্রমিকদের মারধর করে। অস্ত্রসহ পাঁচজন আটক চট্টগ্রামে ছিনতাইকারী সন্দেহে পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নগরীর চাক্তাই খালপাড় এলাকা থেকে একটি এলজিসহ তাদের আটক করা হয়। আটককৃতরা খালের পাড়ে বসে ছিনতাইয়ের পরিকল্পনা করছিল বলে পুলিশ জানায়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, শামীম নামে এক টেম্পোচালক ও ছিনতাইকারী চক্রের সদস্য এলজি বন্দুকটি তাদের কাছে হস্তান্তর করে।