চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পিটার নিকাস বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। গত মঙ্গলবার তিনি এ কথা জানান। মধ্য ডানপন্থি পিটার গত জানুয়ারিতে সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে, তার স্ত্রীর কাছ থেকে তিনি আলাদা আছেন। তাদের দুটি ছেলে ও দুটি মেয়ে আছে। পিটার জানান, তারা এই কঠিন পরিস্থিতি সম্মানের সঙ্গে বিশেষ করে সন্তাদের কথা মাথায় রেখে সমাধান করছেন। খবর রয়টার্সের।
চেক প্রজাতন্ত্রে বিবাহবিচ্ছেদ কোন অস্বাভাবিক ঘটনা নয়। পিটারের পূর্বসূরী মিরেক টোপোলানেক ২০১০ সালে তার স্ত্রীকে তালাক দেন। নানা কেলেঙ্কারিতে পিটার সরকারের জনপ্রিয়তা কমছে। আগামী বছরের নির্বাচনে বিরোধী দল ব্যাপক জয়লাভের আশা করছে।
