স্বামীর প্রতীক চাঁদ স্ত্রীর বক

আপডেট : ১৩ জুন ২০১৩, ২৩:১২
নগরীর ১৬নং ওয়ার্ড থেকে এক দম্পতি এবার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। স্বামী-স্ত্রী দু’জনেই ইতিপূর্বে ঐ ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব পালন করেছেন। বিগত নির্বাচনে ঐ ওয়ার্ড থেকে মশিউর রহমান জাহাঙ্গীরকে পরাজিত করে কাউন্সিলর নির্বাচিত হন রুবিনা আক্তার। এবারের নির্বাচনে রুবিনা আক্তার প্রতিদ্বন্দ্বিতা করছেন ঐ ওয়ার্ড থেকে। তিনি বক প্রতীক পেয়েছেন। তার স্বামী সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোশারেফ আলী খান বাদশা একই ওয়ার্ড থেকে চাঁদ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঐ দম্পতির ছেলেও নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন। পরে তা প্রত্যাহার করেন। ঐ ওয়ার্ডে অপর দু’ প্রার্থী হচ্ছেন শাহিন সিকদার ও কামরুল হাসান রতন।