বরগুনার পাথরঘাটায় ‘নিরাপদ মাতৃত্ব, অনিরাপদ এম.আর এবং অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ’ বিষয় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার চার ইউনিয়নের ৫০ জন মহিলা সদস্য এ অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন। গত মঙ্গলবার সংকল্প ট্রাস্টের সানতাই প্লাজার পঞ্চম তলায় বেসরকারি সংস্থা মেরী স্টোপসের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেরী স্টোপসের জেলা প্রোগ্রাম কর্মকর্তা আলাউদ্দিন হোসেন। সার্বিক দায়িত্বে ছিলেন মেরী স্টোপসের উপজেলা কো-অর্ডিনেটর সুরাইয়া বানু। প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম চৌধুরী জেবু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবুল আহসান প্রমুখ। অনুষ্ঠানে রায়হানপুর, নাচনাপাড়া, কাকচিড়া ও চরদুয়ানী ইউনিয়নের ৫০ জন মহিলা সদস্যকে মহিলাদের গর্ভধারণ থেকে শুরু করে ‘নিরাপদ মাতৃত্ব, অনিরাপদ এম.আর এবং অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ’ সার্বিক বিষয়ে ধারণা দেয়া হয়। উল্লেখ্য, ওই ৫০ জন মহিলা সদস্য চার ইউনিয়নে প্রতি গর্ভধারণ নারীকে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে।
