ইফতার নিয়ে বাবার ছোড়া ছুরির আঘাতে শিশু সন্তানের মৃত্যু

আপডেট : ১১ মে ২০১৯, ০৯:১৪

ইফতার নিয়ে বাবার সাথে ছেলেদের হট্টগোলের এক পর্যায়ে বড় ছেলের দিকে ছুঁড়ে মারা ছোরার আঘাতে প্রাণ গেছে ছোট ছেলে সিজান মনিরের(৫)।

শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের মহেশখালী  উপজেলার কুতুবজুমের ঘটিভাঙ্গার আশ্রয় প্রকল্পের ব্যারাকে এ ঘটনাটি ঘটে। সিজান মনির ২নং ব্যারাকের ২২ নং কক্ষের বাসিন্দা আনছারুল হকের ছেলে।  

আরও পড়ুন: ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি ও এক মাদক ব্যবসায়ী নিহত

স্থানীয়রা জানান, ২নং ব্যারেকের ২২ নং কক্ষে থাকেন আনছারুল হকের ৫ সদস্যদের পরিবার। ৩ ছেলে ১ মেয়ে নিয়ে পরিবারটির বাস। শুক্রবার ইফতার সামগ্রী কাটতে বসেন বাড়ির কর্তা আনছার । তার সাথে বসেন তিন শিশু সন্তান।  এসময়  ইফতার খাওয়ার জন্য হট্টগোল করেন শিশুরা। এতে বিরক্ত হয়ে বড় ছেলে জিদানকে লক্ষ্য করে হাতে থাকা ছোরা ছুঁড়ে মারেন আনছার। ভয়ে বড় ছেলে পালিয়ে গেলে তার জায়গায় থাকা ছোট ছেলে সিজান মনির (৫) বুকের বাম পাশে ছোরাটি লেগে গুরুতর আহত হয়। রিমোর্ট এরিয়া হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে আসতে রাত সাড়ে ৯টা পর্যন্ত সময় লাগে মা রোজিনা বেগমের। মহেশখালী উপজেলা হাসপাতালের ডা. মাহাফুজ আহমদ রাত ১০টায় শিশুটিকে মৃত্য ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকে ঘাতক পিতা পলাতক রয়েছে।

মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, খবর পেয়ে এস আই ইমাম হোসেন ঘটনাস্থল পরির্দশন করে ছোরাটি উদ্ধার করে শিশুটির ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করছেন। এবিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এমআরএম