সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে

আপডেট : ১৪ জুন ২০১৩, ১৯:৫৮
যে প্রক্রিয়া বা কৌশলের মাধ্যমে ভূ-নিম্নস্থ বিভিন্ন বস্তু বা বিন্দুর আপেক্ষিক অবস্থায় নির্ণয় করে নকশা বা ম্যাপ প্রণয়ন করা হয়, সে প্রক্রিয়াকে সার্ভিয়া বা জরিপ বলে। সার্ভিয়া কোনো স্থানের দৈর্ঘ্য প্রস্থ অবস্থান পরিসীমা ক্ষেত্রফল ইত্যাদি সম্পর্কে অবহিত করে নকশা তৈরি করে। এ ছাড়া পরিমাপ গ্রহণের পদ্ধতি, পরিমাপে ব্যবহূত যন্ত্রপাতি চালানোর কলাকৌশল, বিভিন্ন জরিপ যন্ত্রপাতি ব্যবহারক্ষেত্র, নকশা অঙ্কন করে এতে বিভিন্ন প্রতীক বা সংকেত ব্যবহারের মাধ্যমে বস্তু বা এলাকার অবস্থান চিহ্নিতকরণও সার্ভেয়িংয়ের আওতাভুক্ত। ভূমির বিভিন্ন তথ্যাদি সম্পর্কে ধারণা, জমির ভাগ-বাটোয়ারা, বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে প্রকল্পের উপযোগী স্থান নির্বাচন, প্রকল্পের জন্য ভূমিবরাদ্দের ব্যয়ের পরিমাণ নিরুপণ, প্রস্তাবিত ইমারত কাঠামো ইত্যাদি সংস্থাপন, ভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্য, ছোট-বড় বিভিন্ন স্কেলে অঙ্কন করে নকশা অথবা মানচিত্র তৈরিই হচ্ছে সার্ভেয়িংয়ের উদ্দেশ্য। সার্ভেয়িং বা জরিপের কাজে শিকল, ফিতা, কম্পাস, থিওডোলাইট, সেক্টট্যান্ট ইত্যাদি ব্যবহূত হয়। সার্ভেয়িংয়ের কাজের ক্ষেত্রসমূহ :ফিল্ড ওয়ার্ক, অফিসিয়াল ওয়ার্ক, যন্ত্রপাতির তত্ত্বাবধান ও সমন্বয়। সার্ভেয়িংয়ের শ্রেণী বিভাগ :জরিপের ধারণা বেশ ব্যাপক। স্থল ভাগে ভূমিজরিপ, ভূ-সংস্থানিক জরিপ, কিস্তোয়ার জরিপ, নগর জরিপ, প্রকৌশল জরিপ, সামুদ্রিক জরিপ, শিপ জরিপ, কন্টেইনার জরিপ, জ্যোতিষীয় জরিপ, সাময়িক জরিপ, খনি জরিপ, ভূ-তাত্ত্বিক জরিপ, প্রত্নতাত্ত্বিক জরিপ, শিকল জরিপ, কম্পাস জরিপ, প্লেন টেবিল জরিপ, থিওডোলাইট জরিপ, ট্যাকোমিটার জরিপ, বিমান আলোকচিত্র জরিপ। ক্যারিয়া কনস্ট্রাকশন সার্ভেয়িং বাউন্ডারি সার্ভেয়ার হাইড্রোগ্রাফিক সার্ভেয়ার, জিওডিসিস্ট, জিআইএস অ্যানালিস্ট ফটোগ্রামাট্রিস্ট, ফরেনসিক সার্ভেয়াল, অ্যাক্রপার্ট উইটনেস, ইকোলজিস্ট, কোয়ান্টিটি সার্ভেয়ার, সিনিয়ার সার্ভেয়ার, রেসিডেন্সিয়াল-কমার্শিয়াল-রোরাল ল্যান্ড সার্ভেয়ার, প্রজেক্ট ম্যানেজার, কস্ট ইঞ্জিনিয়ার, রেল সার্ভেয়ার, ওয়েল সার্ভেয়ার, গ্যাস সার্ভেয়ার, রোডস অ্যান্ড হাইওয়ে সার্ভেয়ার, মিনারেল অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট কনসালটেন্সিতে কাজ করার সুযোগ রয়েছে। এ ছাড়াও ডিপ্লে¬ামা ইন ইঞ্জিনিয়ারিং, শিপ বিল্ডিং টেকনোলজি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, গ্ল¬াস টেকনোলজি, সিরামিকস টেকনোলজি, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করছে এনআইইটি। এখানে রয়েছে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, সুসজ্জিত বিষয়ভিত্তিক ল্যাব, ইন্ডাস্ট্রিয়াল ট্যুর, সমৃদ্ধ লাইব্রেরি ও ওয়াইফাই ক্যাম্পাস। ভর্তিকৃত ছাত্র-ছাত্রী পাচ্ছেন ফ্রি বই। প্রতিষ্ঠানটি সম্পর্কে আরও জানতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :ওয়েস্টার্ন আইডিয়াল ইনস্টিটিউট, ৭১/কাওরান বাজার ঢাকা। রূপসী, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। ফোন :০১৬৭৮৬৬৬৬২৮, ০১৭৩১০০৬৯৮৯। এ ছাড়াও স্কলারশিপসহ স্বল্প খরচে এনআইইটির নিজস্ব বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ।