কাঁঠালিয়ায় খোলা আকাশের নিচে পাঠদান

আপডেট : ১৪ জুন ২০১৩, ২০:৫৪
ঝালকাঠির কাঁঠালিয়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খোলা আকাশের নিচে চলছে পাঠদান। উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের ৮নং দক্ষিণ চেঁচরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের পিলার ছাদসহ বিভিন্ন স্থানে বড় বড় ফাটল ধরেছে। দুর্ঘটনার আশঙ্কায় কোমলমতি শিশুরা স্কুলের সামনে গাছ তলায় রোদ বৃষ্টিতে ক্লাস করছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান হাওলাদার জানান, ১৯৩২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯২ সালে এ ভবনটি নির্মিত হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান নিম্নমানের মালামাল দিয়ে ভবন তৈরি করায় কম সময়ে ভবনের ছাদের পলেস্তরা খসে পড়েছে, পিলারের রড বের হয়ে গেছে। ভবনটি শিক্ষা ও এলজিইডি অফিস থেকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। স্কুল এমএমসি কমিটি দ্রুত ভবন নির্মাণের দাবী জানিয়েছেন।