ফিলিপাইনে ফেরি ডুবে নিহত এক নিখোঁজ ২০

আপডেট : ১৪ জুন ২০১৩, ২০:৫৬
ফিলিপাইনের কেন্দ্রে ফেরি ডুবিতে একজন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে ২০ জনেরও বেশি। এ ঘটনায় ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বুরিয়াস দ্বীপ থেকে প্রায় দুই কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। জীবিতদের খুঁজে বের করতে ঐ স্থানে নৌবাহিনীর প্লেন, কোস্টগার্ড বোট এবং স্থানীয় মত্স্যজীবীদের মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় দ্রুতগতিতে ৩৪ জনকে উদ্ধার করা গেলেও ২০ জনেরও বেশি নিখোঁজ রয়েছে এবং ৫৮ বছর বয়সী এক নারীর মৃতদেহ খুঁজে পাওয়া যায়।