বিশ্বের জনসংখ্যা ৭২০ কোটি

আপডেট : ১৪ জুন ২০১৩, ২০:৫৬
আগামী মাসেই বিশ্বের জনসংখ্যা হবে প্রায় ৭২০ কোটি। এছাড়া ২১০০ সাল নাগাদ এ সংখ্যা দাঁড়াবে এক হাজার নব্বই কোটিতে। আর জনসংখ্যার এই দ্রুত বৃদ্ধির জন্য উন্নয়নশীল উচ্চ জন্মহারকেই দায়ী করেছে জাতিসংঘ। গত বৃহস্পতিবার প্রকাশিত বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন থেকে এ তথ্য বেরিয়ে এসেছে। প্রতিবেদনে বলা হয়, আগামী শতাব্দীর শুরুর দিকে এই পৃথিবী হবে ১৬৬০ কোটি সমানুষের আবাস। পরিসংখ্যান মডেলের ওপর নির্ভর করে এ সংখ্যা কমে ছয়শো আশি কোটিও হতে পারে। জাতিসংঘের ধারণামতে, বিশ্বের সবচেয়ে দরিদ্র অঞ্চলগুলোর জনসংখ্যা নাটকীয়ভাবে বেড়ে যাবে। তাছাড়া স্বল্পোন্নত দেশগুলোর জনসংখ্যা হবে বর্তমানের চেয়ে দ্বিগুণ। এ সংখ্যা ঊননব্বই কোটি আশি লাখ থেকে ২০৫০ সালের মধ্যে একশো আশি কোটি পৌঁছাবে। তবে ২১০০ সালের এ সংখ্যাটি ২৯০ কোটিও হতে পারে। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সহকারী মহাসচিব উ হংবো বলেন, যদিও বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির হার ধীর গতির। কিন্তু কিছু উন্নয়নশীল দেশ বিশেষ করে আফ্রিকায় দ্রুতগতিতে জনসংখ্যা বেড়ে চলেছে।