টেকনাফে যশোর ও সাতক্ষিরার ১০ মালয়েশিয়াগামীকে আটক করেছে বিজিবি ও কোস্টগাড। গতকাল শুক্রবার সকালে টেকনাফ দমদমিয়া চেকপোষ্টে চট্রগ্রাম হয়ে টেকনাফগামী সৌদিয়া বাস থেকে সুবেদার নুরুল আমিনের নেত্বেতে ৯ জন মালয়েশিয়াগামীকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, যশোর ঝিকরগাছার কায়ামকালো গ্রামের মোঃ আলীর ছেলে মোঃ জহুরুল ইসলাম (২৭), মোঃ লুত্ফর রহমানের ছেলে মোঃ আবু সাইদ (২৫), মোঃ রবিউল ইসলামের ছেলে তবিবার রহমান (২৭), ঝিগর গাছা গ্রামের মোঃ আবদু মালেকের ছেলে মোঃ মনছুর আলী (২৭),সাগরপুর গ্রামের মোঃ আবদু মালেকের ছেলে তাজুল ইসলাম (১৯), মোহাম্মদ পুর গ্রামের সমরেশ আলীর ছেলে মোঃ শিপুল হোসেন (৩০),বাউসা গ্রামের মোঃ আজিজুর রহমানের ছেলে তরিকুল ইসলাম (৩০),সাতক্ষিরা কলারোয়া সান্তলা গ্রামের মোঃ খালেদ সরদারের ছেলে মোঃ সেকান্দর আলী (২৫) ও বসন্তপুর গ্রামের মোঃতাইজুল ইসলামের ছেলে মোঃ আবদুর রহিম (২৮) । অপরদিকে একইদিনে টেকনাফ কোস্টগার্ড সৈকতে অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী য়শোর জেলার মনিরামপুর এলাকার লুত্ফর রহমানের পুত্র মোঃ ফারুককে আটক করে।
