দুমকিতে মামলা জটে আটকে গেছে ইউপি নির্বাচন

আপডেট : ১৪ জুন ২০১৩, ২১:০০
দুমকিতে মামলার জটে আটকে গেছে দুটি ইউনিয়নের নির্বাচন। ধার্য তারিখের ৬দিন আগে নির্বাচন স্থগিত হওয়ায় ইউনিয়ন দু’টির প্রতিদ্বন্দ্বিতায় নামা ১৩ চেয়ারম্যান, ১৯ সংরক্ষিত ও ৫১ সাধারণ সদস্য প্রার্থীরা পড়েছেন বিপাকে। ১৪ মে হাইকোটের্র আকস্মিক নিষেধাজ্ঞায় নির্বাচন স্থগিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার। জানা গেছে, ইউনিয়ন ভাগাভাগির বিরুদ্ধে লেবুখালীর বাসিন্দা জনৈক গোলাম মোস্তফার দায়েরকৃত মামলায় হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে শ্রীরামপুর ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ পাল্টা রিট করে স্থগিতাদেশ রহিত করেন। এ আদেশ যথাযথ প্রক্রিয়ায় দাখিল করা হলেও নির্বাচনের অনুমতি দেয়নি কমিশন।