কসবায় গ্যাস সংযোগের দাবিতে সালদা গ্যাস ক্ষেত্র অবরোধ

আপডেট : ১৪ জুন ২০১৩, ২১:০১
গত বৃহস্পতিবার সকালে সর্বদলীয় কসবা গ্যাস সংযোগ বাস্তবায়ন পরিষদের উদ্যোগে সালদা গ্যাস ফিল্ড এলাকা অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। অবরোধ কর্মসূচিতে সর্বদলীয় গ্যাস সংযোগ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন ভুইয়া বকুল গ্যাস সংযোগের দাবি মানা না হলে আগামী ২০ জুন এলাকার হাজার হাজার নারী-পুরুষের সমন্বয়ে রেলপথ অবরোধকরণের কর্মসূচি ঘোষণা করেন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মো. আজহারুল ইসলাম, গ্যাস সংযোগ বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মো. মনিরুল হক মনির, উপজেলা যুবলীগ সভাপতি এমজি হাক্কানী, সাধারণ সম্পাদক মো. আবু জাহের, জাপা নেতা দেলোয়ার হোসেন দিলু, বায়েক আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম, কলেজের অধ্যক্ষ মো. আবুল কাশেম, বায়েক ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন, কসবা পৌর আওয়ামী লীগ সভাপতি মো. আবদুর রউফ রব্বান, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির সরকার প্রমুখ।