রাজবাড়ীতে কৃষকের লাশ উদ্ধার

আপডেট : ১৪ জুন ২০১৩, ২১:০১
শুক্রবার সকালে রাজবাড়ী জেলা সদরের বরাট ইউনিয়নের সাভার গ্রামের একটি ধান ক্ষেত থেকে তমিজউদ্দিন খান ওরফে লাল চাঁদের (৫৫) লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সে রাজবাড়ী সদর উপজেলার বানিয়াবহ ইউনিয়নের মৃত আব্দুল কাদের খানের ছেলে। এদিকে রাজবাড়ী জেলা সদরের শহীদ ওহাবপুর ইউনিয়নের বড় নুরপুর গ্রাম থেকে অপহূত কলেজ ছাত্রীকে ১৩ দিন পর গত বুধবার গভীর রাতে ফরিদপুর থেকে পুলিশ উদ্ধার করেছে। একই সাথে অপহরণকারীদের প্রধান হোতাকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম মেহেদী হাসান মুরাদ (২২)। তার পিতার নাম মৃত আলী মিয়া। বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার জগনদী গ্রামে।