গোপালগঞ্জের কোটালীপাড়ার বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছে। জানা গেছে গত শুক্রবার সকালে উপজেলার ঘাঘরকান্দা গ্রামের মিজানুর রহমানের ছেলে নাঈম হাসান বাসার বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে অসাবধানতাবশত তারের সঙ্গে জড়িয়ে যায়। পরে নাঈমকে তার পরিবারের লোকজন আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
