ধামরাই থানা আওয়ামী লীগ নেতাদের বঙ্গবন্ধুর মাজার জিয়ারত

আপডেট : ১৪ জুন ২০১৩, ২১:০১
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম ও শত শত জনতার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ধামরাই থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্মেলনে ধামরাই থানা আ.লীগের নয়া (আংশিক) থানা কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে এ নয়া কমিটি ঢাকার ধানমন্ডি ৩২ নং-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং শপথ বাক্যপাঠ করে। ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, ধামরায়ের স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদের নেতৃত্বে গতকাল শুক্রবার ধামরাই থানা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি, মেঘনা ব্যাংকের পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জজ্ব গোলাম কবির প্রমুখ গাড়ি বহর নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গমন করেন। সেখানে তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মাজার জিয়ারত করেন।