সিরাজগঞ্জ পৌর এলাকা রানীগ্রাম মহল¬ায় ট্রাক চাপায় এক মাদ্রসার ছাত্র নিহত হওয়ার ঘটনার জের ধরে ট্রাক মালিকের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। এঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। নিহত জাকারিয়া (১৩) সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলী এলাকার রুহুল আমীনের পুত্র। এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার রানীগ্রাম মহল¬ায় এ মাদ্রসার ছাত্র ট্রাক চাপায় নিহত হয়। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাতে ঐ এলাকার কুরবান আলীর পুত্র মিলন, মনিরুল ও কামরুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী ট্রাক মালিক একই মহল¬ার নাসির উদ্দিনের বাড়িতে ৩ দফা হামলা চালায়। এসময় তারা নাসির উদ্দিনের কাছে তিন লাখ টাকা ক্ষতিপূরণ দাবী করে। টাকা না দেয়ায় তারা নগদ ৭৫ হাজার টাকা, আসবাবপত্র লুট করে নিয়ে যায় বলে নাসির উদ্দিন জানিয়েছেন। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
