কুমিল্লার মুরাদনগর উপজেলায় সেলিনা বেগম (২৮) নামে ৬ সন্তানের জননীকে কুড়াল দিয়ে কুপিযে নৃশংসভাবে খুন করেছে মাদকাসক্ত স্বামী। বৃহস্পতিবার রাতে উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কাগাতুয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ ঘাতক স্বামী মোবারক হোসেনকে (৩২) আটক করেছে।