শরণখোলা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১৪ জুন ২০১৩, ২১:০২
শরণখোলা প্রেসক্লাবে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাংবাদিকরা মানববন্ধন করেছে। গতকাল শুক্রবার ক্লাবের সামনে মুখে কালো কাপড় বেঁধে এ মানববন্ধন করা হয়। এসময় প্রেসক্লাবের সভাপতি বাবুল দাস ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ সাংবাদিক নেতৃবৃন্দ হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।