সাতক্ষীরায় অগ্নিদগ্ধ কিশোরী তপতী রানী (১৬) ঢাকায় বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ১০ দিন ধরে চিকিত্সাধীন থাকা অবস্থায় গতকাল শুক্রবার মারা গেছে। অগ্নিদগ্ধ কিশোরী তপতী রানীর বাবা সাতক্ষীরা সদর উপজেলার গাংনিয়া গ্রামের সুবোল মণ্ডল তার মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এক আত্মীয়ের সাথে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে গ্রাম্য মাতব্বররা সামাজিকভাবে অপদস্ত করায় তপতী রানী শরীরে কেরসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। কোন চিকিত্সা না দিয়ে অগ্নিদগ্ধ ওই কিশোরীকে বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়। পুলিশ খবর পেয়ে পরদিন বুধবার রাতে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ এ ঘটনায় স্থানীয় পল্লী চিকিত্সক মিজানুর রহমানকে আটক করেছে।
