পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৪ জুন ২০১৩, ২১:০৪
টেকনাফের হ্নীলা খালার বাড়িতে এসে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার হ্নীলা ইউনিয়নের সুলিশ পাড়া এলাকায় খালা আয়েশা বেগমের বাড়ির পুকুরে ডুবে শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়ার ইউছুপ জালালের ৫ বছরের মেয়ে শিশু কন্যা ছফা মারা যায়। তাকে প্রথমে জীবিত মনে করে হ্নীলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক ওই শিশুকে মৃত ঘোষণা করে।