ফেনীতে সম্পত্তির জন্য আবদুস ছাত্তার (৭৫) নামে একজনকে নির্মমভাবে পিটিয়ে মেরেছে তারই এক নাতি নুর নবী (২৫)। শুক্রবার সকালে ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের দক্ষিণখানে বাড়ির মাস্টারপাড়ায় এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানায়, বৃদ্ধ জসিম তার নাতিকে আদর করে কিছু জমি দান করেন। এতে বৃদ্ধর ছেলেসহ অন্যরা ক্ষিপ্ত হয়। এ নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে গত বৃহস্পতিবার রাতে বৃদ্ধ আবদুস ছাত্তারের ছেলে আবদুর রশিদ তাকে প্রথমে মারধর করে। শুক্রবার সকালে আবদুর রশিদের ছেলে নুর নবী বৃদ্ধ দাদাকে আবারো বেধড়ক লাঠিপেটা করে।
