কটিয়াদী সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে বিক্ষোভ, দলিল রেজিস্ট্রি বন্ধ

আপডেট : ১৪ জুন ২০১৩, ২১:০৪
কিশোরগঞ্জের কটিয়াদী সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও উেকাচ গ্রহণের অভিযোগে দলিল লেখক সমিতির সদস্যরা বিক্ষোভ করে বুধ ও বৃহস্পতিবার তাদের কাজকর্ম বন্ধ রাখেন। বৃহস্পতিবার সমিতির সদস্যরা দুর্নীতিবাজ সাব রেজিস্ট্রারের দুর্নীতির প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার ফারাহ্ গুল নিঝুমের নিকট একটি অভিযোগপত্র দাখিল করেছে। জানা যায়, উক্ত সাব রেজিস্ট্রার গত বছর কটিয়াদী সাব রেজিস্ট্রি অফিসে যোগদানের পর সরকারি ফি ছাড়াও প্রতিটি দলিলে তার ইচ্ছামাফিক অতিরিক্ত ফি ধার্য করেন। যা উেকাচ হিসাবে তিনি গ্রহণ করেন। তাছাড়া উেকাচের টাকা কম হলে দলিল লেখকদের তিনি অশ্লীল ভাষায় গালাগাল করে থাকেন।