পুলিশি অভিযানে শুক্রবার রাতে ঈশ্বরদীতে গাঁজা ও হেরোইনসহ এক নারী এবং দুই পুরুষ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী শহরের ব্লাকপাড়ার কাসফল তলা থেকে ১ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যাবসায়ী চায়না ওরফে মুকুলকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি শহরের পিয়ারাখালী এলাকার নাদের মল্লিকের স্ত্রী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
অন্যদিকে লক্ষীকুন্ডা ইউনিয়নের কৈকুণ্ডা গ্রামে পরিচালিত অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ দুলাল প্রামাণিক নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়াও মুলাডুলির ফার্মপাড়া এলাকা থেকে ২৮ পুড়িয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী জালাল শেখকে গ্রেফতার করা হয়েছে বলে ঈশ্বরদী থানা পুলিশ নিশ্চিত করেছে।
ইত্তেফাক/এএম
