সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

আপডেট : ১৪ জুন ২০১৩, ২২:৪৮
ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ এবং তত্সংলগ্ন বাংলাদেশ উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানকারী সুস্পষ্ট লঘুচাপটি সামান্য পশ্চিম দিকে সরে গিয়ে উড়িষ্যা ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এতে উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।