মার্কিন সরকারের ব্যয় সংকোচন নীতিকে ‘অতিমাত্রায় দ্রুত এবং অসুস্থ পরিকল্পনা’ বলে এর সমালোচনা করেছে আইএমএফ। ২০১৪ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাসে ব্যয় অনেকটা কর্তন করায় এই সমালোচনা করা হয়। আইএমএফ সতর্ক করে বলেছে, দেশটি এমনিতেই এখন অর্থনৈতিক ঝুঁকির মধ্যে রয়েছে। তার মধ্যে এ ধরনের একটি বিষয় তাদের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। সংস্থাটি ফেডারেল রিজার্ভের উদ্দীপনামূলক কর্মকাণ্ডে উত্সাহিত করার আহ্বান জানিয়ে বলেছে কংগ্রেসকে এক্ষেত্রে দেশের প্রবৃদ্ধি লাভে বাজেটে মারাত্মক ব্যয় হ্রাসের বিষয়টি প্রত্যাহারের বিবেচনা করতে হবে। যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে আইএমএফের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরে তাদের প্রবৃদ্ধি মাত্র ১ দশমিক ৯ ভাগে দাঁড়াবে। পরবর্তী বছরের এপ্রিলে প্রবৃদ্ধির মাত্রা শতকরা ৩ ভাগ ধরা হলেও তা কমে ২ দশমিক ৭ ভাগে দাঁড়াবে। আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লেগার্ড বলেন, আগের যখন অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস করা হয়েছিল তখন আমরা ধারণা করেছিলাম যে, এই অবস্থা থেকে তারা বেরিয়ে আসতে পারবে। কিন্তু আমাদের সে ধারণাকে তারা পাল্টে দিয়েছে। বাজেটে ঘাটতি হ্রাস এবং ঋণের বোঝা কাটিয়ে উঠতে রাজনৈতিক দলগুলো এখনো অচলাবস্থার মধ্যে রয়েছে।
