গত শুক্রবার জাতিসংঘ জানিয়েছে মিয়ানমার সরকার প্রথমবারের মত তাদের কাচিন রাজ্যে ত্রাণ সরবরাহের অনুমতি দিয়েছে।
বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে যে সকল লোক ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে তাদের জন্য জরুরি সাহায্য পাঠাবে জাতিসংঘ। মিয়ানমারের উত্তরাংশে গত দুই বছরের গৃহযুদ্ধে ঘরছাড়া মানুষের সাহায্যের জন্য দশটি পণ্যবাহী ট্রাক গত বুধবার পাঠিয়েছে জাতিসংঘ। গত মাসে মিয়ানমার সরকার ও কাচিন বিদ্রোহীরা সংঘাত বন্ধে একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি করে। সেখানে সংঘাতের কারণে ১ লাখ মানুষ গৃহচ্যুত্ হয়েছে। খবর ডন সংবাদপত্রের।
