সংবাদ কণিকা

আপডেট : ১৫ জুন ২০১৩, ২১:১৮
অফিসের কাজে রোবট এভা ৫০০ মডেলের রোবট অফিসে কাজের জন্য তৈরি করা হচ্ছে। এছাড়াও ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে প্রতিষ্ঠানের কর্মচারীদের মাঝে যোগাযোগ রক্ষায় সহায়তার জন্যও রোবটটি কাজ করবে। এ বছরের শেষের দিকে ‘এভা ৫০০’ রোবট তৈরিতে একটি বেটা প্রোগ্রাম হাতে নেয়া হয়েছে। সিসকোর অন্যতম প্রতিষ্ঠান আইরোবট ইতিমধ্যেই বাড়ির কাজের জন্য ‘ভ্যাকুয়াম রোবট’ এবং বোমা নিষ্ক্রিয় করতে ‘প্যাকবট’ তৈরি করে। - রয়টার্স যুক্তরাজ্যে এশীয় নারীদের ঐতিহাসিকভাবে যুক্তরাজ্যে শ্বেতাঙ্গ নারীদের স্তন ক্যান্সারের প্রবণতা বেশি । কিন্তু এক গবেষণায় দেখা গেছে, সাম্প্রতিককালে যুক্তরাজ্যের দক্ষিণ এশীয় নারীদের মাঝে এ রোগ আক্রান্তের হার বেড়ে গেছে। ব্রিটেনের ইউনিভার্সিটি অব সেফিল্ড এর গবেষক দল জানায়, ২০০০ থেকে ২০০৪ সালের মধ্যে শ্বেতাঙ্গ নারীদের তুলনায় দক্ষিণ এশীয় নারীদের স্তন ক্যান্সারের ঝুঁকি ৪৫ শতাংশ কম ছিল। কিন্তু ২০০৫ থেকে ২০০৯ সালের মধ্যে দক্ষিণ এশীয় নারীদের স্তন ক্যান্সারের ঝুঁকি শ্বেতাঙ্গ নারীদের চেয়ে ৮ শতাংশ বেড়ে গেছে। এক্ষেত্রে শ্বেতাঙ্গদের এ রোগে আক্রান্ত হওয়ার হার প্রায় অপরিবর্তিতই আছে। - বিবিসি ঝাড়খণ্ডে দু’নারীকে পিটিয়ে হত্যা ভারতের পূর্বাঞ্চলের ঝাড়খণ্ড রাজ্যে ডাকিনীবিদ্যা চর্চার অভিযোগে গ্রামবাসী এক বয়স্ক নারী ও তার ছেলের বৌকে পিটিয়ে মেরে ফেলেছে। সম্প্রতি গ্রামে কয়েকটি শিশু মারা যায়। গ্রামবাসী শিশুদের মৃত্যুর জন্য ঐ দুই নারীর তন্ত্রমন্ত্রকে দায়ী করে। জেলা পুলিশ প্রধান রাকেশ বনশাল জানান, গ্রামের উল্লেখসংখ্যক নারী ৭২ বছর বয়সী বৃদ্ধা ও তার ৪২ বছরের ছেলের বউকে পিটিয়ে হত্যা করেছে। তাদের বিরুদ্ধে ডাকিনীবিদ্যা চর্চার অভিযোগ আনা হয়। - এএফপি নিকারাগুয়ায় সংযোগকারী খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে সংযোগকারী নতুন একটি খাল খননের প্রস্তাবিত পরিকল্পনা অনুমোদন করেছে নিকারাগুয়ার কংগ্রেস। যুক্তরাষ্ট্রের নির্মিত পানামা খালের বিকল্প হিসেবে খালটি খনন করা হবে। ৪০ বিলিয়ন ডলারের প্রস্তাবিত এই প্রকল্পটির সমালোচনা করেছে পরিবেশবাদীরা। তাদের বক্তব্য, এ খাল দিয়ে গমনকারী মালবাহী জাহাজগুলো নিকারাগুয়া হ্রদের প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করবে। কিন্তু নিকারাগুয়ার প্রেসিডেন্ট দানিয়েল ওর্তেগা প্রস্তাবিত পরিকল্পনাটিকে সমর্থন করে বলেছেন, এ প্রকল্প সমৃদ্ধির পথ খুলে দেবে। - বিবিসি