নোবেল পুরস্কার প্রাপ্তির শতবর্ষ পূর্তিতে রবীন্দ্র স্মারক বক্তৃতা

আপডেট : ১৫ জুন ২০১৩, ২১:২০
ইংরেজি ভাষায় নিজের অধিকার সম্পর্কে এক সময় রবীন্দ্রনাথের বেশ সংকোচ ছিল। প্রথমবার বিলেতে যাওয়ার আগে ইংরেজি কথাবার্তা ও চলাচল আয়ত্তে আনার জন্য তাকে সত্যেন্দ্রনাথের বন্ধু পান্ডুরঙ্গের পরিবারে থাকতে হয়। তখন সে পরিবারের বিলেত ফেরত মেয়ে আনা তরখরকে কবিকাহিনীর ইংরেজি অনুবাদ শুনিয়ে মুগ্ধ করেন রবীন্দ্রনাথ। এভাবেই এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার প্রাপ্তির শতবর্ষে স্মারক বক্তৃতায় রবীন্দ্রনাথের ইংরেজি তর্জমার কথা উল্লেখ করেন। শুক্রবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এই বক্তৃতার আয়োজন করে বাঙালিসমগ্র জাদুঘর। রবীন্দ্র গবেষক অধ্যাপক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সম্মানিত অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানের শুরুতে কেয়া চৌধুরী কবিগুরুর ‘অভিসার’ কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানে বাঙালি সমগ্র জাদুঘরের তারক রহমান সৌরভ ধন্যবাদ জ্ঞাপন করেন।