সম্প্রতি কাঠালিয়া উপজেলা কল্যাণ সমিতি, ঢাকার নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়। ঢাবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম অহিদুজ্জামান চানকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শামীম শিকদার ও শাহনিয়াজ আকন। সিনিয়র সহ-সভাপতি হলেন বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াসউদ্দিন সিকদার বাচ্চু। সহ-সভাপতিরা হলেন- বীর মুক্তিযোদ্ধা মো. আমজাদ হোসেন ও জহিরুল ইসলাম বাদশা। অপরাপর কর্মকর্তারা হলেন যুগ্ম-সাধারণ সম্পাদক নকীব আসাদুজ্জামান শামীম, সাংগঠনিক সম্পাদক মো. এনায়েত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট সোহেল মো. ফজলে রাব্বি, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম হারুন, দপ্তর সম্পাদক মো. জালাল হাওলাদার, প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংস্কৃতিক ক্রীড়া ও ছাত্র সম্পাদক মো. মইনুল ইসলাম (সোহেল শিকদার), শিক্ষা ও গবেষণা সম্পাদক ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান লিটন, মহিলা সম্পাদিকা ডা. সেলিনা খান, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক মো. ইকবাল মাহমুদ হাসান। নির্বাহী সদস্যরা হলেন মুক্তিযোদ্ধা মো. আতিকুর রহমান টুলু, এডভোকেট আনোয়ার হোসেন, মো. আবুল হোসেন বাবুল, মো. আইউব আলী মৃধা ও মো. গোলাম সরোয়ার। -প্রেস বিজ্ঞপ্তি
