কিশোরগঞ্জের কটিয়াদী পাইলট মডেল স্কুলের হল রুমে উত্তরা মডেল কলেজ ও কটিয়াদীবাসীর এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মডেল স্কুলের প্রধান শিক্ষক মুহ: হাবিবুল হক, প্রধান অতিথি ছিলেন উত্তরা মডেল কলেজের চেয়ারম্যান উইং কমান্ডার (অব:) মো: বদরুল ইসলাম (পিএসসি), বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র তোফাজ্জল হোসেন খাঁন, নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মুস্তাকুর রহমান।
