উপজেলায় ৩ ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারির জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার সাথে সাথেই জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশ হত্যাসহ ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনার সাথে জড়িত সর্বানন্দ ইউপি সদস্য জহুরুল ইসলাম, সোনারায় তোফাজল, বেলকা জহুরুল ইসলামকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িক বরখাস্ত করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার দিন থেকে উক্ত ইউপি সদস্যগণ পলাতক রয়েছে। এব্যাপারে সর্বানন্দ ইউপি চেয়ারম্যানের সাথে কথা বললে ঘটনার সত্যতা স্বীকার করেন।
সুন্দরগঞ্জে বিষপানে যুবকের আত্মহত্যা
উপজেলা সর্বানন্দ ইউনিয়নের সাহবাজ গ্রামের আ. হামিদের পুত্র ছানিক (২০) বিষপানে আত্মহত্যা করেছে।
