মাসে মাসে ইলেকশন হলে নেতাদের চরিত্র ভাল হতো

আপডেট : ১৫ জুন ২০১৩, ২১:৪১
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সদ্য কারামুক্ত দুই নেতার সংবর্ধনা অনুষ্ঠানে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, দেশে মাসে মাসে ইলেকশন হলে রাজনৈতিক নেতাদের চরিত্র ভাল হতো। ইলেকশন হলে মূল্যায়িত হয় দেশের আপামর জনগন। গত শুক্রবার ফুলবাড়ীয়া বিশ্ব বিদ্যালয় কলেজে আয়োজিত সংবর্ধনায় উপস্থিত ছিলেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহধর্মীনী বেগম নাসরিন কাদের সিদ্দিকী, কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ফজলুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতিক , সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, ময়মনসিংহের সভাপতি আঃ রশিদ, সাধারন সম্পাদক আনিছুর রহমান, ফুলবাড়ীয়ার সভাপতি কাজী ইমান আলী, সাধারন সম্পাদক আঃ রাজ্জাক রাজা, সদ্য কারামুক্ত জেলা ছাত্র আন্দোলনের সাধারন সম্পাদক বিল্লাল, ফুলবাড়ীয়া উপজেলা শাখার দপ্তর সম্পাদক আবুল কাশেম প্রমুখ।