নেত্রকোনা জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সভা গতকাল শনিবার স্বাবলম্বী উন্নয়ন সমিতির হল রুমে কমিটির সভাপতি এডভোকেট দিলওয়ারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় কমিটির কার্যক্রমের উপর প্রতিবেদন পাঠ করেন কমিটির সম্পাদক আব্দুর রাজ্জাক। পরে উপজেলার প্রতিবেদন পাঠ করেন স্ব স্ব উপজেলার সম্পাদকগণ। প্রতিবেদনের উপর আলোচনা করেন সাবেক সভাপতি বিশিষ্ট চিকিত্সক ডা. এমএ হামিদ খান, উপদেষ্টা অধ্যাপক মতীন্দ্র সরকার, সাবেক সম্পাদক ও নেত্রকোনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তুহিন আক্তার, সাবেক সম্পাদক কোহিনূর বেগম, এভোকেট সীতাংশু বিকাশ আচার্য। সভায় বার্ষিক কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। সভায় জানানো হয় যে, এ পর্যন্ত এই কমিটি এসিড সহিংসতা প্রতিরোধে স্কুল ও কলেজ পর্যায়ে সচেতনতামূলক ৭৫টি মতবিনিময় সভা করেছে। এছাড়া নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ৭৬টি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে।
