কমলগঞ্জে পুলিশের ধাওয়ায় বিএনপির সভা পণ্ড

আপডেট : ১৫ জুন ২০১৩, ২১:৫০
কমলগঞ্জে পুলিশের ধাওয়ায় বিএনপির সাংগঠনিক সভা পন্ড হয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপি নেতার গাড়ি জব্দ করেছে। শুক্রবার বিকাল ৫টায় মুন্সীবাজার ইউনিয়নের বাদে সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামবাসী জানায়, বাদে সোনাপুর গ্রামে বিএনপির ওয়ার্ড কমিটির তরফে সাংগঠনিক সভা ছিল। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব। সভা চলাকালে কমলগঞ্জ থানার এসআই ইকবাল হোসেনের নেতৃত্বে পুলিশ সভাস্থলে ধাওয়া করে। গ্রামের লোকজন পুলিশের আচরণে ক্ষুব্ধ হয়ে ওঠেন। পুলিশ বিএনপি নেতা হাজী মুজিবের ব্যবহূত গাড়ি জব্ধ করে দ্রুত থানায় নিয়ে যায়। হাজী মুজিব বলেন, ইউনিয়নের ওয়ার্ড কমিটির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা ছিল। এটি সাংগঠনিক কর্মকাণ্ড। তারপরও কোন কারণ ছাড়াই শুধু ক্ষমতাসীন দলের নেতাদের প্রভাবে কমলগঞ্জ থানার পুলিশ ধাওয়া করে সভা পন্ড করে গাড়ি নিয়ে যায়।