প্রবীণ আওয়ামী লীগ নেতা আবদুর রহমান চৌধুরীর ইন্তেকাল

আপডেট : ১৫ জুন ২০১৩, ২২:৩৫
বিশিষ্ট ভাষাসংগ্রামী, প্রবীণ আওয়ামী লীগ নেতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর আব্দুর রহমান চৌধুরী (৯০) বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার চট্টগ্রামে এক ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এক শোকবার্তায় গতকাল শনিবার রাষ্ট্রপতি বলেন, তার মৃত্যুতে দেশ একজন মহান ও ত্যাগী রাজনীতিবিদকে হারালো। অপর এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ চলাকালীন আওয়ামী লীগ পুনর্গঠনে রোজ গার্ডেনে অনুষ্ঠিত ঐতিহাসিক সম্মেলন এবং দলে মরহুমের অবদানের কথা স্মরণ করেন।