ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে হাসান রোহানির জয়লাভ

আপডেট : ১৫ জুন ২০১৩, ২৩:২১
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে মধ্যপন্থী নেতা হাসান রোহানি কট্টরপন্থী প্রার্থীদের পেছনে ফেলে বিজয়ী হয়েছেন। মোট গৃহীত ভোটের মধ্যে ৫০ ভাগের সামান্য বেশি পেয়ে জয়ী হয়েছেন রোহানি। ফলে দ্বিতীয় দফা ভোট ছাড়াই সরাসরি তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। খবর বিবিসি ও রয়টার্সের। শুক্রবার অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে একমাত্র রোহানি মধ্যপন্থী, বাকি সবাই কট্টরপন্থী। মোট পাঁচ কোটি ভোটারের মধ্যে প্রায় ৭২ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোস্তফা মোহাম্মদ নজ্জর। রোহানির নিকটতম প্রতিদ্বন্দ্বী ইরানের রাজধানী তেহরানের কট্টরপন্থী মেয়র মোহাম্মদ বাকের কালিবাফ। তবে তাদের ভোটের ব্যবধান অনেক।